মাটির মা
মা তো মাটিরই হয়। এই বসুধার মা মূলত মাটি। তার বুকে দাঁড়িয়ে আমরা মাটির মূর্তি ভাঙি। মা বলে না কিছুই৷ শুধু হাসে। তার ভাঙা দেহ মাটিতে মিশে গেলে আরও উর্বর হয় জমি। সেই জমিনে কৃষক শষ্য বোনে। আমরা খাই। তার কোলে গড়াগড়ি দিয়ে বেড়ে উঠি। শিশুর স্তন্য পানের মতোন মাটি আমাদের জোগায় আহার। এরপর একদিন জুতো জোড়া পরে হয়ে উঠি সাহেব। মাটি তখন আমাদের ছুঁতে পারে না। ছুঁলে গা ধুয়ে ফেলি।

ঘুমে
খুব গরম পড়ছে আজকাল
ঘুমের মধ্যে কেবল বরফ ঝরা দেখি
দেখি, এক শিশু দৌড়ে যাচ্ছে কোথাও
পেছনে তার মা
মায়ের মুখটা অস্পষ্ট, আঁচলে ঢাকা
ঘুমের মধ্যেও টের পাই
মায়ের সুবাস ছড়িয়ে পড়ছে নাকে
যেন বরফ ঝরছে ঘর আলো করে।

0 মন্তব্যসমূহ