কবিতার বৈঠক

 


কবিতা—যার ভেতরে বাস করে সময়ের সমস্ত আলো-অন্ধকার, মানুষে মানুষের অদেখা দূরত্ব, আর নিঃশব্দে ফিসফিস করে ওঠা স্বপ্নের উচ্চারণ। আমরা যে পৃথিবীতে প্রতিদিন চলাফেরা করি, তার বাইরে আরেকটি অন্তর্লোক আছে। সেই অন্তর্লোকের দরজা খুলে দেয় কবিতা। এই দরজা খুলে রাখার দায় থেকেই জন্ম “কবিতার বৈঠক”।
আমার এই ক্ষুদ্র প্রয়াসে একটিই ইচ্ছা, যেখানে কবিরা তাঁদের অনন্য অনুভব, দীর্ঘদিনের অবহেলায় লুকোনো শব্দের জ্যোৎস্না এবং হৃদয়ের নীরব কম্পনগুলোকে একত্রে রাখতে পারবেন। এই সংখ্যায় সেই চেষ্টাই করেছি—বাছাই করে তুলে এনেছি এমন কবিতা, যেগুলো পাঠকের মনে প্রশ্ন তুলবে, আলোড়ন জাগাবে, কখনো শীতল ছায়া দেবে, আবার কখনো ভেঙে ফেলবে প্রচলিত ব্যাখ্যা ও নিরাপদ ভাবনার দেয়াল।
'কবিতার বৈঠক' এর সবগুলো আসরের কবিতা হবে আমাদের কাছে আলাদা একেকটি ভুবন। কোথাও আছে স্মৃতির কুহেলি, কোথাও অস্থির সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানবতার উচ্চারণ; কোথাও প্রেমের নির্মল নিস্তব্ধতা, আবার কোথাও জীবনের গভীর দার্শনিকতা।

কবিতার বৈঠক প্রথম আসরে যাদের কবিতা পাচ্ছেন—

পিয়াস মজিদ, শুভ্র সরকার, তাপস চক্রবর্তী, কাউকাব সাদীআলম সাধুআবির আবরাজ, তানহিম আহমেদ, সাজ্জাদ শাকিল, অসীম বাহাদুরমুশফিকুর মাহি, মিরাজ রেজা

নিবেদিত কবিদের প্রতি গভীর কৃতজ্ঞতা।


—মিনহাজ রাফি

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আপনার উদ্যোগ টা পছন্দ হয়েছে। একসাথে বিভিন্ন কবিতা+কবি সাহিত্যিকদের সম্পর্কে পড়া যাচ্ছে।🌷

    উত্তরমুছুন