![]() |
| কৃষক মাহমুদ। কবি ও প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থ ৬টা। |
১.
ঘুম ভাঙা শৈশবের পাশে ফুলের অঙ্গ
ঘুম ভাঙা শৈশবের পাশে ফুলের অঙ্গ
ঘর জুড়ে প্রাণ মানুষের অন্ধকার
যে এখানে তারার লুটোপুটি খেলা পনেরো পার্বত্যকাল
ইদুরের দাঁতের শব্দে আমার ঘুম ভাঙা শৈশব
বাঁধায় করা স্বপ্নগুলো চাঁদের সোকেজে গোপনে
অন্তরের আবহাওয়ায় তার দেহের রাখার মতো
চলাফেরা—বজ্রের চিৎকারে
নিরব সূর্যের বেড়ে ওঠে স্ববল শাবক
অপেক্ষার হাওয়া ফুল
গাছের ঠোঁটের মতো ঝুলে থাকে
মাটির আলনায়
আমি সেই ব্যাঙ
তোমার উই জীবনের পাখার অপেক্ষায় থাকি
আমার বিরহ সকল—শান্ত হও
এই নেও ফুলের অপেক্ষা।
মন হারা মেঘের পায়ে বিড়ালের নি:শ্বাস
আনন্দের ফুল হয়ে নয়
আমার দুটি নক্ষত্রের জলে ভিজে যাওয়া
ঈদের দিন হয়ে পড়ে থাকতো
তাদের ছিল না আলো—ধার করা অথবা খোদায়
করা—তখন আমি কেবল সূর্যের সোনালী শাবক মাত্র
বলতে পারো যাকে ধানের অঙ্কুর। যে বেড়ে ওঠছি
গাছের খাদ্য রান্নার জন্য
টুকরো টুকরো আয়নার দিকে তাকাই
স্বপ্নরা জোড়া লাগতে চায়
ফ্রেম নিয়ে বসে থাকি—কাচের টুকরো বিদ্ধ
মেঘ জানে—আত্মক্ষরণের ইতিহাস।
৩.
পুরুষ জীবন
মৃত মানুষের ঠোঁটের মতো সকাল
বৃক্ষের পেকে যাওয়া পাতার মনের ভয়
নিরামিষ দিনগুলো সূর্যের নোলক
তবুও চালতার পাতায় উৎসব
জীবন হরিণ
চাঁদের চোখ ফাঁকি দিয়ে কতো ফুল পোড়া
দেখেছি—খেয়েছি শ্বশানে শ্বশানে ফুলের
গন্ধ কতো কাল
আমার ছিল তারা মা
তার শিশিরের চোখ বেয়ে
নেমে পড়তো কতো সোনার সন্ধেহ
আমি তার থমথমে আগামীর সঞ্চয়
অগুন্তি বৃষ্টির ফোটা—সুচারু কাচের শৈশব
হয়ে ঘুমিয়ে আছে বুকে—আমি সেই বুকেই
সুস্বাদু আলো চাষ করি—আর কুমিরের চোখের
পাশে জেগে থাকি — স্ব-ঘ্রাণ মাংসের দলা হয়ে।
পুরুষ জীবন
পতিতার অঙ্গের মতোন
সেজে থাকে যেন মৃত শান্ত ইলিশের চোখ।
৪.
জগৎ ফুলের মধু
আয়নার পায়চারী
দেয়াল পেরলে সোনার নদী
নদীর উপর বিছানো শাড়ী—সেখানে ওড়ে
জগৎ রঙের প্রজাপতি
শাড়ীর নাভীর তল দিঘিতে
কামিনী ফুলের রহস্যরঙের মেঘ
সাত আসমানের ওপারের হাসি
কি করুণ! আজ আমার কাঁধে
এখানে তার নাকী সূর্য ফুলের ভোর
কামিনীর মেঘে আমার করুণ কাঁধের ভোর
ডুব দিয়ে দেখি রুপ
আয়নার পায়চারী
দেয়াল পেরলে সোনার নদী
মেঘের ঘাম
তুমি জগৎ ফুলের মধু।
৫.
আমাদের ধারণা কান্নার
আমাদের ধারণা কান্নার
গাছের ছায়ায় বৃক্ষ—ধান হয়ে শুয়ে থাকে,যেন পাতারা আনন্দে আহার করে।তারা জোনাক থেকে একদিন পথের নিয়ন আলোর মতো নির্দয় শহুরে পাপাচার পাথরের ক্ষুধা ও হাসি হবে—এ আমার ভাত শালিকের ঠোঁটের মতো ধারণা মাত্র—তুমি ভুলে যেওনা, শুধু ভুলে যাওয়ার ভান করে
ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকো আগামীর দিনের নাভী মূলে।
আমাদের ধারণা কান্নার—যেন না হোক উপেক্ষিত হতবাক।

0 মন্তব্যসমূহ