আনা আসিফা
আমাকে ক্ষমা করে দাও,
ও ভাই আমার!
যখন তুমি মৃত তখন আমি শ্বাস নিচ্ছি।
ও আমার বোন,
তোমার শহীদি মরণের সাথে এসো কাফন পাল্টাপাল্টি করি৷
চূড়ান্ত নগ্নতার দিনে সলাজ তুমি মাখা থাকবে মেশকের আব্রু।
ও আম্মা আমার, আমাদের তো খেজুর ভাগ করে খাবার কথা ছিল, শোক নয়।
ও পিতা আমার, লাশ বইতে বইতে তোমার ঘাড় হয়েছে ভারী।
আমাকে ক্ষমা করে দাও বাচ্চারা , যখন তোমরা রক্তিম ক্ষুধার্ত তখন আমি পেট ভরে খাচ্ছি।
ও গর্ভস্থ সন্তানেরা, পৃথিবীর নির্দয় শব্দে তোমরা যখন রক্তের সাথে বিলীন হয়ে যাচ্ছ তখন আমি নিরিবিলিতে উষ্ণ বালিশে ঘুমাচ্ছি।
আমাকে ক্ষমা করে দিও স্বার্থপরতার জন্য।
বেঁচে থাকার জন্য।
পেট ভরে খাবার আর ঝর্নাপানিতে স্নানের জন্য।
যথেচ্ছ মিঠাপানি পানের জন্য।
ও আমার ফিলিস্তিন,
এই অধমকে ক্ষমা করে দিও এখনো হাসতে পারার জন্য।

0 মন্তব্যসমূহ