ফিলিস্তিনকে নিবেদিত কবিতা : রাশেদ শাহরিয়ার




ফিলিস্তিন 


একটা ভোর ও রাতের মাঝখানে বসে 
গাছে গাছে ডাকতেছে পাখি 
আজানের সুরে - 
শুনে মনে হয় যেন কানতেছে
ফিলিস্তিনের মুয়াজ্জিন 

এমন বিষণ্ন স্বরে
ব্যথিত পাতার অন্তরেও বাজতেছে জিকির 

পাখির পালকের চেয়েও হালকা শহীদী মৃত্যু
মাতৃভূমি যদি হয় স্বাধীন!


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ