ওম সংকট
বিল্ডিংয়ের ছাদ পেরিয়ে সূর্যটা নেমে গেছে ব্রিজের রেলিং ধরে, সন্ধার অন্ধকার আর ছারখার হৃদয়ের ছাঁই মিশে একাকার হয়ে উড়ে ফ্লাডলাইটের চারপাশ। মাঘের শীত বাঘের গা ছেড়ে জড়িয়ে ধরেছে আমাকে। তোমার থেকে দূরে থাকা নিদ্রাবঞ্চিত রাতের আরেকটা পুনরাবৃত্তির আগেই
বাহারি রকম সংকট, শূন্যতা আর বিয়োগ
আমার শরীর থেকে শুষে নেয় সব উষ্ণতা;
চেয়েছি কি আমি, মাটির বাটিতে আগুন কিংবা ওমের আদলে একেঁ দেওয়া নকশীকাঁথা!
শুধু,
আমারে তুমি
পেখমের তলে জরাইয়া নেও পাখি
আমি যে জমে যাচ্ছি।

1 মন্তব্যসমূহ
মারাত্মক বন্ধু❤️
উত্তরমুছুন