মে দিবসের কবিতা ।। সেলিম আনোয়ার


মে দিবসের কবিতা


রোদে পোড়া বৃষ্টি ভেজা

কাদা মাখা বলি রেখা চোয়াল ,

নগ্ন পায়ে শক্ত হাতে

কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল।

এসব নিয়েই ব্যস্ত জীবন যাদের

ঘামে ভেজা জীর্ণ শীর্ণ রুগ্ন দেহ

প্রকৃতির কোন যে খেয়ালে

অবহেলা জুটে ললাটে তাদের !

তাদের শ্রমেই যে অন্ন জুটে,

তাদের শ্রমেই বস্ত্র।

তাদের শ্রমেই সচল থাকে

বিশ্ব অর্থনীতির চাকা গোটা রাষ্ট্রযন্ত্র,

সভ্যতার ক্রমবিকাশে তাঁরাই মূলমন্ত্র।


আজ তাদের বন্দনা করি

তাদের গুণ গাই , তাদের দুহাত চলে

যেন বিধাতার অপার মহিমায়

আমি ও যে কলম শ্রমিক তোমার প্রেমে

কবিতা লিখে লিখে তোমায় যুগ যুগ ধরে

ভালোবেসে যাই

মে দিবস যেন

সকল শ্রমিকের রক্ত ঘামের ন্যায্য অধিকারের

প্রতিশ্রুতির রক্ষা কবচ হয়ে মানুষের হৃদয়ে নেয় ঠাঁই

শ্রমিকের শক্ত দুহাত যেন স্রষ্টার অপার কুদরত

বিনম্র শ্রদ্ধা জানাই তাদের তাই।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ