মুশফিকুর মাহি'র কবিতা


ছেড়ে যাবো কুসুম,

তোমার মখমলে আদরের পথে মিশেল প্রেম রঙ।

ছেড়ে যাবো ওম!

হাওয়ায় একাকার মিশ্রিত হলদে রোদের ঘ্রাণ, 

শ্যাওলা জমা বুক, নির্জন ঘাস পুষ্পের মৌলিকতা।

ভোর ছয়টা—

ঘড়ির কাঁটার বেমানান ভঙ্গিতে হেঁটে যাবো মৌনতা নিয়ে। 

ঝাঁকড়া চুলের মতো মাথায় নিমগ্ন  রাত

আলোর মিছিলে ভুলে যেতে চাইবো হস্তশিল্পের বিবরণী।

শিথানে সুযোগসন্ধানী দীর্ঘশ্বাস, 

টুপটাপ বারিধারা হৃদয়ের আঙিনায়। 

ছেড়ে যাবো কুসুম, 

তুমি শিশুর মতো অপ্রস্তুত ঘুমে 

সাবধানী হও 

স্বপ্নে ফিরে ফিরে আসবে আমার লাশ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ